নকল নবিস এসোসিয়েশন সাতক্ষীরার কমিটি গঠন
প্রেস বিজ্ঞপ্তিঃ বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিস) এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) কমিটি গঠন উপলক্ষ্যে জেলা রেজিস্টারের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সহ-সভাপতি ইছাকুল কবির। সভায় সর্ব সম্মতিক্রমে সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আসাদুজ্জামান বাবুকে প্রধান উপদেষ্টা, শেখ আব্দুল জব্বার ও মহিউদ্দীন আহম্মেদকে উপদেষ্টা করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য নেতৃবৃন্দ হলেন সভাপতি মহিবুল্লাহ, সহ-সভাপতি পঙ্কজ হালদার, ইছাকুল কবির, রাজিব কুমার ঘোষ, সাধারণ সম্পাদক শেখ নাজমুজ্জামান সুমন, যুগ্ম-সম্পাদক জিয়ারুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক রাম প্রসাদ রায়, মহিলা সম্পাদিকা জেসমিন নাহার, সহ-মহিলা সম্পাদিকা উল্লাসিনী, সাংগঠনিক সম্পাদক লাভলু হোসেন, কোষাধ্যক্ষ আব্দুর রউফ, প্রচার সম্পাদক আমির হামজা, দপ্তর সম্পাদক সাইফুল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক মাহাবুবর রহমান, কার্যকারী সদস্য হাফিজুর রহমান, গোলজার হোসেন, তাপস রানা, সুজয় কুমার মল্লিক, মাহমুদা মল্লিক, সুরাইয়া গুলমান, রাবেয়া খাতুন।

Leave a Reply