ঢাকাTuesday , 11 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বেশি ফলন পেতে সাতক্ষীরায় ভিয়েতনামের নারকেল চারা রোপণের পরামর্শ

admin
June 11, 2019 8:46 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: আমাদের প্রয়োজনীয় খাদ্য তালিকার মধ্যে নারকেল একটি। একদিকে যেমন অর্থকারি ফসল হিসেবে কৃষকের বাড়তি আয়ের সুযোগ করে দেয় অন্যদিকে নারকেল থেকে তেল তৈরি হয়। পিঠাপুলি তৈরিতে নারকেল অত্যন্ত প্রয়োজনীয়। তবে বর্তমানে নারকেলের গাছগুলোতে ফলন নেই। আবার কিছু কিছু গাছে ফলন হলেও নারকেলের আকার ছোট। তবে দেশের দক্ষিণাঞ্চলের নারকেল গাছের অধিকাংশে ফলন নেই। আবার কিছু গাছে ফলন থাকলেও নারকেলের আকার ছোট ও দাগযুক্ত। গাছ থেকে পাড়ার পর দেখা যায় অর্ধেকের বেশি নারকেল নষ্ট। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর ও বরগুনায় এর প্রভাব বেশি।
কৃষি স¤প্রসারণ অধিদফতরের পক্ষ থেকে বলা হচ্ছে, বর্তমানে এসব এলাকার গাছগুলোতে আগের মতো নারকেল হওয়া সম্ভব নয়। সেজন্য নতুন জাতের সাগর পাড়ের জাত ভিয়েতনামের নারকেল গাছের চারা রোপণের জন্য কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। তবে এটিতে কৃষকদের খুব বেশি আগ্রহ নেই। সাতক্ষীরা সদরের তালার শিবপুর গ্রামের আব্দুল আজিজ খাঁ বলেন, আমার ৪০-৫০টি নারকেল গাছ রয়েছে। গাছগুলো অনেক বড়। ১০-১৫ বছর আগে নারকেল গাছের ফলন হতো অধিক। নারকেলের আকারও ছিল বড়। বর্তমানে এখন আর গাছে তেমন ফলন ধরে না। কয়েকটি গাছে ফলন ধরলেও ভেতরে নষ্ট। নারকেলের আকার ছোট ও দাগযুক্ত। কোনো কৃষি কর্মকর্তার পরামর্শ নিয়েছেন কি? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো কৃষি কর্মকর্তার পরামর্শ নেয়া হয়নি। তবে বিভিন্ন মানুষ পরামর্শ দিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি। স্থানীয়দের ধারণা মোবাইল টাওয়ারের কারণে বিরূপ প্রতিক্রিয়ার ফলে এমন হচ্ছে। সুন্দরবন উপকূলীয় শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম মাসুদুল আলম বলেন, আমার নিজের কয়েকশ নারকেল গাছ রয়েছে। এলাকাতে রয়েছে কয়েক হাজার। কোনো নারকেল গাছেই ফলন নেই। কিছু গাছে ফলন হলেও নারকেলের আকার খুব ছোট ও ভেতরে নষ্ট। এমনটা কেন হচ্ছে সঠিক কারণ জানা নেই।
সাতক্ষীরা সরকারি কলেজের উদ্ভিদ ও প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক ফারুক হোসেন বলেন, পুষ্টির অভাবে নারকেল গাছগুলোতে ফলন নেই। কিছু গাছে ফলন হলেও সেগুলোর আকার হয় ছোট ও ভেতরে নষ্ট। নারকেল গাছের গোড়ায় মাটির দরকার হয়। কিন্তু অধিকাংশ গাছের গোড়ায় দেখা যায় মাটি নেই। যার কারণে পুষ্টি পায় না গাছগুলো। গাছের জন্য পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম প্রয়োজন হয়, সেগুলো কৃষকরা ব্যবহার করেন না। ফলে প্রতিক্রিয়া দেখা দিয়েছে নারকেল গাছে।
তবে সাতক্ষীরা কৃষি স¤প্রসারণ অধিদফতর খামারবাড়ির উপপরিচালক অরবিন্দু বিশ্বাস বলেন, ৯০’র দশক থেকে দক্ষিণাঞ্চলের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর ও বরগুনাতে নারকেল গাছগুলোতে ফলন কমতে শুরু করে। এর মূল কারণ হচ্ছে মাকড় অর্থাৎ মাকশার আক্রমণ। ২০০০ সালের পরে বিষয়টি নজরে আসে কৃষি অধিদফতরের। বর্তমানে এটি মহামারি আকারে ধারণ করেছে। ফলশ্রুতিতে নারকেল গাছগুলো আক্রান্ত ও সেই সঙ্গে ফলনে দেখা দিয়েছে প্রভাব। তিনি আরও বলেন, সাতক্ষীরা উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে কৃষকদের নারকেল গাছে মাকড় নিধনের স্প্রে ব্যবহারের জন্য পরামর্শ দেয়া হচ্ছে। তবে কৃষকদের আগ্রহ নেই। পাশাপাশি নতুন উদ্ভাবনী ছোট জাতের নারকেল গাছের চারা রোপণের জন্য বলা হচ্ছে। যেগুলো সাগর পাড়ের দেশ ভিয়েতনাম থেকে আনা হয়েছে। এসব নারকেল গাছে একদিকে যেমন ফলন বেশি হবে অন্যদিকে নিচে দাঁড়িয়েও নারকেল পাড়া যাবে। সেজন্য কৃষকদের নতুন জাতের নারকেল গাছের চারা রোপণের জন্য পরামর্শ দেয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।