ঢাকাTuesday , 11 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ার জয়নগর বাজারে মাছের চাঁদনি মিষ্টি ব্যবসায়ীর দখলে

admin ঢাকা
আপডেট: 11 June 2019, 20:37

ডেস্ক রিপোর্টঃ কলারোয়া উপজেলার জয়নগর বাজারে মাছের চাঁদনি জোরপূর্বক দখল নিয়ে কাঠগোলা বানিয়ে রেখেছে বাজারের একজন প্রভাবশালী মিষ্টি ব্যবসায়ী। স্থায়ীভাবে কাঠ রেখে বহাল তবিয়তে ব্যবসা চালিয়ে যাচ্ছে মিষ্টি ব্যবসায়ী হান্নান ঢালী।
জয়নগর বাজারের কপোতক্ষ নদের পাশেই মৎস্য চাঁদনিটি অবস্থিত। দীর্ঘদিন সেখানে জোরপূর্বক কাঠ রেখে দখল করে রেখেছেন বাজারের মিষ্টি ব্যবসায়ী রহমান ঢালীর ছেলে হান্নান ঢালী। বাজারের বর্তমান কমিটির সভাপতি চাঁদনিটি পুনরায় সংস্কার করে সেখানে ব্যবসায়ীদের ব্যবসায়ের সুযোগ করবেন বলে ভাবছেন বাজার কমিটির সভাপতি মিন্টু কুমার পাল। কিন্তু চাঁদনিতে রাখা কাঠ সরাতে বলতেই বিপত্তি দেখা দিচ্ছে। বাজার কমিটির সভাপতি মিন্টু পাল হান্নান ঢালীকে কাঠ সরাতে বললে তাকে সাফ জানিয়ে দিয়েছে কাঠ সরানো যাবে না। এই চাঁদনিতে আমি দীর্ঘদিন যাবৎ কাঠ রেখে আসছি। অতএব যতদিন আমি জয়নগর বাজারে ব্যবসা করবো ততদিন চাঁদনি আমার দখলেই থাকবে।
এনিয়ে বাজার কমিটির সদস্যরা বার বার মিটিং করেও কোন সুফল পাননি। সরকার লক্ষ লক্ষ টাকা ব্যয়ে চাঁদনি সেড নির্মাণ করলেও সেটি ব্যবহার করতে পারছে না সাধারণ ব্যবসায়ীরা।
ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত অফিসার জানিয়েছেন, এ ব্যাপারে বাজার কমিটি মিলে উপজেলা নির্বাহী অফিসারের কাছে বিষয়টি লিখিত অভিযোগ জানাতে তিনি যা করার করবেন। হান্নান ঢালীকে বাজারে না পেয়ে ফোনে তার সাথে যোগাযোগের সময় তিনি সংবাদ কর্মীকে কোন যুক্তিযুক্ত উত্তর দিতে পারেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *