শ্যামনগরের ভেটখালী বাজার থেকে পেশাদার চোর আটক
রমজাননগর প্রতিনিধি: শ্যামনগরের রমজাননগর ইউনিয়নের ভেটখালী বাজারে চুরির সময় এক পেশাদার চোরকে আটক করেছে কর্তব্যরত নাইট গার্ড। চোরের নাম রেজাউল গাজী। সে পাতাড়াখোলা গ্রামের ফজের আলী গাজীর ছেলে।
স্থানীয়রা জানান, গত শনিবার রাত ২টার দিকেভেটখালী বাজারে ফারুক হোসেনের দোকানে চুরির সময়ে বাজারের নাইট গার্ড দেখে ফেলেন। নাইট গার্ড কৌশলে বাকি নাইট গার্ডদের ডেকে চারিদিক দিয়ে ঘিরে তাকে আটক করেন। পরে সকালে রমজাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে শ্যামনগর থানায় সোপর্দ করা হয়।
স্থানীয়রা আরো জানান, পাতাড়াখোলা গ্রামের রেজাউল গাজী, শাহীন, হেমায়েত, হাফিজুর, হাবিবুর রহমান, শফিকুল ইসলামসহ একটি চক্র দীর্ঘদিন ধরে চুরি করে আসছে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হাবিল হোসেন বলেন, ‘আসামিকে আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।’

Leave a Reply