ঢাকাTuesday , 11 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মুন্সিগঞ্জে সড়ক ও জনপদের জায়গা দখল করে অবৈধ ভবন নির্মাণ

admin
June 11, 2019 11:29 am
Link Copied!

ডেস্ক রিপোর্টঃ শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ গ্যারেজে সরকারি সড়ক জনপদের জায়গা দখল করে অবৈধ ৫ কক্ষ বিশিষ্ট ভবন নির্মাণ করার অভিযোগ উঠেছে। ঈশ্বরীপুর ইউনিয়নের রাজ্জাক গাইনের ছেলে রব গাইন ও মুন্সিগঞ্জ উত্তর কদমতলার মুনছুর সর্দারের ছেলে রাজ্জাক সরদারের বিরুদ্ধে এই অভিযোগ এলাকাবাসীর। স্থানীয় কিছু স্বার্থান্বেষী মহলকে ম্যানেজ করে তারা এই অপকর্ম করছে। বহাল তবিয়তে সরকারি সড়ক জনপদের জায়গা দখল করে ভবন নির্মাণ কাজ চালিয়ে গেলেও বাধা দেওয়ার কেউ নেই। দখলকারিরা প্রভাবশালী হওয়ায় আইনের তোয়াক্কা না করে ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। ১২১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের পথ বন্ধ করে নির্মাণ করছে এই ভবন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামানকে জানানো হলে তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান। বিষয়টি সাতক্ষীরা সড়ক জনপথ উপ-সহকারী প্রকৌশলী কামরুল শেখকে জানানো হলে, তিনি দ্রুত কাজ বন্ধ করে দেন কিন্তু দখলকারীরা তার নিষেধ অমান্য করে বহাল তবিয়তে ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। পরবর্তীতে আবার জানানো হলে নোটিশ পাঠিয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান। যাতে এ ধরনের অবৈধ স্থাপনা পরবর্তীতে নির্মাণ না করতে পারে সে ক্ষেত্রে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছে স্কুল কর্তৃপক্ষ ও এলাকাবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।