ঢাকাMonday , 10 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আ. লীগ ক্ষমতায় থাকলে মানুষ শান্তিতে থাকে: শেখ তন্ময়

admin ঢাকা
আপডেট: 10 June 2019, 22:16

এসএম তাজউদ্দিন, বাগেরহাট: বাগেরহাট- ২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় বলেছেন, ‘গত দুই দিন ধরে বাগেরহাট ও কচুয়ার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানতে পেরেছি তারা ভালো আছেন। সাধারণ মানুষ ভালো থাকবে এটাই স্বাভাবিক। কারণ আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষ শান্তিতে থাকে।’ রবিবার (৯ জুন) বিকালে বাগেরহাটর জেলা পরিষদ মিলনায়তনে ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, ‘আগামীতে স্থানীয় সরকার নির্বাচন হবে। তাই সাংগঠনিক কমিটি গঠনের সময় ভালো নেতাদের নেতৃত্বে নিয়ে আসতে হবে। এতে করে নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রার্থীরা সহজেই জয়লাভ করতে পাবে।’ বাগেরহাটবাসীর পাশে থেকে শেখ তন্ময় এলাকার উন্নয়ন করবেন বলে জানান।
ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে তিনি ভূমি বুক ক্যাফে এবং মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম রেস্ট হাউস পরিদর্শন ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। এর আগে শেখ তন্ময় বাগেরহাট সদর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন ও এলাকাবাসীর খোঁজ খবর নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *