ঢাকাSunday , 9 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা-২ আসনের উন্নয়ন চিত্র নিয়ে নির্মিত প্রামাণ্য অনুষ্ঠান বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে আজ

admin ঢাকা
আপডেট: 9 June 2019, 22:43

ডেস্ক রিপোর্ট: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির ঐকান্তিক প্রচেষ্টায় সাতক্ষীরা ২ আসনের নির্বাচনী এলাকার রাস্তা-ঘাট, বিদ্যুৎ, ব্রিজ-কালভাট, স্কুল-কলেজ বিল্ডিং এর সামগ্রিক উন্নয়নসহ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ সোমবার বেলা সাড়ে ১২টায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে প্রামাণ্য অনুষ্ঠান ‘উন্নয়ন’।
বাংলাদেশ টেলিভিশনের প্রোগ্রাম ম্যানেজার মোখলেছুর রহমানের প্রযোজনায় এবং প্লানার সোনিয়া পারভীন শাপলার সহযোগিতায় প্রামাণ্য অনুষ্ঠান ‘উন্নয়ন’ প্রোগ্রামে সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকার উন্নয়ন নিয়ে বক্তব্য রেখেছেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। জেলার আইন-শৃঙ্খলা নিয়ে বক্তব্য রেখেছেন সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান। সদর উপজেলার বিভিন্ন উন্নয়ন নিয়ে বক্তব্য রেখেছেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, সদর উপজেলার আইন-শৃঙ্খলা নিয়ে বক্তব্য রেখেছেন সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, সদরের বিভিন্ন ইউনিয়নের উন্নয়ন নিয়ে বক্তব্য রেখেছেন জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টু, বৈকারী ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান অসলে, ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু সানা।
সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকার উন্নয়ন চিত্র নিয়ে নির্মিত ২৫ মিনিটের প্রামাণ্য অনুষ্ঠান ‘উন্নয়ন’ প্রোগ্রাম উপভোগ করার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *