শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলায় গতকাল ৯ জুন হতে কৃষি শুমারি (২০১৯) শুরু হয়েছে। গত ২৭ মে থেকে ১ জুন পর্যন্ত গ্রুপ ভিত্তিক উপজেলাব্যাপি ১২ টি ইউনিয়নে গণনাকারীদের প্রশিক্ষণ দেওয়া হয়। ৯ জুন প্রশিক্ষণপ্রাপ্ত গণনাকারীদের গণনার কাজ শুরু হয়েছে। শ্যামনগর উপজেলাতে ৫ জন জোনাল অফিসারের অধীনে ৫৫ জন সুপারভাইজার ও ৩৫৫ জন গণনাকারী কাজ করছেন। ২০ জুন গণনার কাজ শেষ করার লক্ষ্যে জোনাল অফিসারগণ সার্বক্ষনিক সকল গণনাকারীর কাজ তদারকি করছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
