ঢাকাSunday , 9 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাত দিন বন্ধ থাকার পর ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

admin ঢাকা
আপডেট: 9 June 2019, 21:40

ভোমরা প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে টানা সাত দিন বন্ধ থাকার পর রবিবার সকাল থেকে শুরু হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। এর ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর ব্যবহারকারীদের মাঝে। এদিকে, পণ্যবাহী ভারতীয় ট্রাক ভোমরা স্থল বন্দরে প্রবেশ করতে শুরু করেছে।
ভোমরা সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি আরাফাত হোসেন জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ২ জুন রবিবার থেকে ৮ জুন শনিবার পর্যন্ত টানা ৭ দিন বন্ধ ছিল। রবিবার সকাল থেকে আবারও শুরু হয়েছে বন্দরের আমদানি-রপ্তানী কার্যক্রম। এর ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর ব্যবহারকারীদের মাঝে।
ভোমরা স্থলবন্দর শুল্ক স্টেশনের সহকারী কমিশনার নিয়ামুল হাসান জানান, গত ৭ দিন আমদানি-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকলেও ভোমরা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রীরা যথারীতি যাতোয়াত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *