ঢাকাSunday , 9 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় প্রতিপক্ষের হাতে নারী শিশু আহত

admin ঢাকা
আপডেট: 9 June 2019, 21:34

তালা প্রতিনিধি: তালায় পূর্বশত্রুতাকে কেন্দ্র করে দেড় বছরের শিশু ও এক গৃহবধূকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ। ঘটনাটি ঘটেছে শনিবার (৮ জুন) দুপুরে উপজেলার মাছিয়াড়া গ্রামে। আহতরা হলেন ওই গ্রামের ছাত্তার শেখের মেয়ে তাছলিমা বেগম (২৮) ও তার ১৭ মাস বয়সের শিশু পুত্র তৈবির। তাদেরকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাজিব সরদার জানান, তাছলিমার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়েছে। শিশুটি বাম হাতে মারাত্মক আঘাত পেয়েছে। এক্স-রে না করে বলা যাবে না ভেঙে গেছে কিনা।
তালা থানা অফিসার ইনচার্জ মেহেদী রাসেল জানান, এঘটনায় এখনও পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যভস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *