ঢাকাSaturday , 8 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে পৃথক স্থানে দু’জনের আত্মহনন

admin
June 8, 2019 10:22 pm
Link Copied!

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুরে পৃথক স্থানে দুইজন আত্মহত্যা করেছেন।
সূত্র জানায়, শনিবার সকালে উপজেলার পোড়াডাঙ্গা গ্রামের হিরণ কর্মকার (৩৪) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি ওই গ্রামের মনিপদ কর্মকারের ছেলে। কুলটিয়া ইউপি সদস্য কালিদাস জানান, হিরণ কর্মকার ঋণগ্রস্ত হয়ে পড়েন। এই নিয়ে শনিবার সকালে মা দীপালি রাণীর সাথে ঝগড়া হয় তার। একপর্যায়ে উঠানের আম গাছের সাথে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।
অন্যদিকে উপজেলার জামজামি গ্রামে রুমি খাতুন (১৮) নামে এক গৃহবধূ নিজ বাড়ির শয়ন কক্ষের আড়ার সাথে গলায় শাড়ি জড়িয়ে আত্মহত্যা করেছেন। নিহত রুমি খাতুন ওই গ্রামের রিয়াজ সরদারের স্ত্রী। স্থানীয়রা জানান, শনিবার সকালে টাকা-পয়সা নিয়ে স্ত্রী রুমি খাতুনের সাথে স্বামী রিয়াজের ঝগড়া হয়। এরপর স্বামী কাজে বাইরে গেলে দুপুর ১টার দিকে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
মণিরামপুর থানার ওসি (তদন্ত) এস এম এনামুল হক বলেন, উভয় লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পৃথক ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।