দেবহাটা প্রেসক্লাবে জি.এম সৈকত ও ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শের মতবিনিময়
দেবহাটা (সদর) প্রতিনিধি: দেবহাটা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে বিশিষ্ট নাট্য পরিচালক মানবতার কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান জিএম সৈকত ও দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ মতবিনিময় করেছেন। শনিবার বিকাল ৫ টায় দেবহাটা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আর.কে. বাপ্পার সঞ্চালনায় এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আকতার হোসেন ডাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল কুমার মন্ডল, কোষাধ্যক্ষ কে.এম রেজাউল করিম, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, কার্যনির্বাহী সদস্য এম.এ মামুন, মোসলেম আলী, আব্দুল আলিম মিঠু, সদস্য ইয়াকুব হোসেন রাজু, ঢাকা থেকে আগত চিত্রনায়িকা স্বর্ণ, অভিনেতা বাদশা, সাংবাদিক ফরহাদ হোসেন সবুজ প্রমুখ।
মতবিনিময়ে জি.এম সৈকত ও জি.এম স্পর্শ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করে বলেন, সাধারণ মানুষের জন্য কোন কাজ করতে পারলে তারা নিজেদেরকে ভাগ্যবান মনে করেন। এছাড়া মানবতার কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় নিয়েই মানবতার কল্যাণ ফাউন্ডেশন গঠন করা হয়েছে বলে তারা জানান। অতিথিবৃন্দ দেবহাটার সাংবাদিকদের তাদেরকে সহযোগিতার আহবান জানান এবং তারাও সাংবাদিকদের কল্যাণে যতটুকু সম্ভব কাজ করবেন বলে আশ্বস্ত করেন। পরে সাংবাদিক ফরহাদ হোসেন সবুজ দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু ও সাধারণ সম্পাদক আর.কে. বাপ্পার হাতে ফুলের তোড়া দিয়ে প্রেসক্লাবে যোগদান ও তাদের সাথে একাত্মতা প্রকাশ করেন।

Leave a Reply