কালিগঞ্জে স্বপ্ন ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য ও বস্ত্র বিতরণ
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের তারালীতে অবস্থিত স্বপ্ন ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শিশু ও বৃদ্ধদের মাঝে নতুন পোষাক, সেমাই চিনি ও নুডুলস বিতরণ করা হয়েছে।
‘‘ওদের মুখে ঈদের হাঁসি দেখতে মোরা ভালোবাসি’’ স্লোগানে সোমবার বিকেলে তারালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব সামগ্রী বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের সভাপতি ও তারালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব আদনানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিদুজ্জামান তুহিন, রাজাপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিছুর রহমান মিঠু, চাঁদখালী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মনির”ল ইসলাম সোনাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান পরিচালনা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মাসুদ।

Leave a Reply