টাকা ছাড়া চিকিৎসা করেন না কলারোয়া হাসপাতালের ডাঃ ফরহাদ হোসেন
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: “টাকা নেই চিকিৎসা নেই” সাতক্ষীরার কলারোয়া হাসপাতালের উপ সহকারী মেডিকেল কমিউনিটি অফিসার ফরহাদ হোসেনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এমন অভিযোগ আসছিলো। গতকাল শুক্রবার সাড়ে ১২টার দিকে বিষ খাওয়া একটি রোগীর পরিবারের কাছ থেকে টাকা নেওয়ার সময় নব নিবাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জমান শাহাজাদার কাছে অভিনবভাবে ধরা পড়েন এই উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ফরহাদ হোসেন।
অভিযোগকারী খুলনা জেলা ছাত্রলীগ নেতা আব্দুস সালাম জানান, শুক্রবার বেলা ১২টার দিকে আমার ভাই রাজু বাড়িতে ঝগড়া করে বিষপান করে। তাকে কলারোয়া হাসপাতালে নিয়ে যাই। জরুরী বিভাগে কর্মরত উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ফরহাদ হোসেন আমাদের রোগি দেখে বলেন, রোগির অবস্থা ভালো না, আপনারা রোগীকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেন। এখানে চিকিৎসা করাতে গেলে অনেক টাকা খরচা হবে, টাকা ছাড়া এখানে চিকিৎসা হবে না, রোগির আত্বীয়রা তখন জানতে চান কত টাকা লাগবে? তখন তিনি বলেন ২৫০০ টাকা লাগবে। পরে রোগির পরিবার চিকিৎসা করাতে সম্মত হন। আমাদের কাছে থাকা ১০০০ টাকার একটি নোট দিলে, তখন তিনি আমাদের রোগির চিকিৎসা করান। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান শাহাজাদা। তিনি ডাক্তারের টাকা নেওয়ার সত্যতা পেয়ে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ, সাংবাদিক ও স্থানীয় জনতাকে অবহিত এবং হাসপাতালের সকল প্রকার দুর্নীতি, অনিয়ম রোধে কলারোয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: শফিকুল ইসলাম পদক্ষেপ গ্রহণ করতে অনুরোধ করেন।
এ ব্যাপারে কলারোয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: শফিকুল ইসলাম বলেন, আমরা উপজেলা ভাইস চেয়ারম্যান, রোগির পরিবার থেকে আর্থিক লেনদেনের অভিযোগ পেয়েছি। আগামি রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিটিং তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে হাসপাতালের উপ সহকারী মেডিকেল কমিউনিটি অফিসার ফরহাদ হোসেনের কাছে জানতে চাইলে বলেন, তিনি বলেন এসব ঘটনা সাথে তিনি জড়িত নন।
উপজেলান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কামরুল ইসলাম বলেন, এই ধরনে অভিযোগের কথা আরএমও’র কাছ থেকে শুনেছি। আগামি রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিটিং-এ তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply