ঢাকাFriday , 7 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে ডিয়ার্সের উদ্যোগে দুঃস্থ ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ

admin ঢাকা
আপডেট: 7 June 2019, 21:48

বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি: অলাভজনক, অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী বে-সরকারি উন্নয়ন সংস্থা ডিয়ার্স অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে।
সাউদার্ন চ্যারিটি ফাউন্ডশেনের সহযোগিতায় সোমবার সকাল ১০ টায় শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নে অবস্থিত সুন্দরবন প্রেসক্লাব প্রাঙ্গন ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের বাড়ি বাড়ি গিয়ে শতাধিক অসহায় দরিদ্র, প্রতিবন্ধী ও বাঘ বিধবাদের মাঝে এসব বিতরণ করেন ডিয়ার্সের প্রতিষ্ঠাতা পরিচালক এমএম আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ সভাপতি স.ম ওসমান গনী সোহাগ, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক পিযুষ বাউলিয়া পিন্টু, ডিয়ার্সের সহ সভাপতি বেলাল হোসেন, জিএম জাহাঙ্গীর আলম, হিসাব রক্ষক মনির”জ্জামান মিন্টু, ডাঃ আফতাবুজ্জামান, জিএম নজর”লাম ইসলাম, মনির”ল ইসলাম, আল আমীন সহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সংস্থাটি জলবায়ু পরিবর্তন, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ গঠন, ক্ষুদ্র সঞ্চয়ে উদ্বুদ্ধকরণ, দারিদ্র্য হ্রাস, ক্ষমতায়নের সঠিক দিক নির্দেশনার লক্ষ্যে প্রত্যন্ত অঞ্চল শ্যামনগর উপজেলার অবহেলিত নারী ও পুর”ষের সার্বিক উন্নয়নে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *