ঝাউডাঙ্গা হাড়ি ভাঙ্গা খেলা অনুষ্ঠিত
ঝাউডাঙ্গা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা প্রি ক্যাডেট স্কুল মাঠে বন্ধু মহল আয়োজিত হাড়ি ভাঙ্গা খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ জুন) বিকাল ৪ টায় পাথরঘাটা প্রি ক্যাডেট স্কুল মাঠে এ খেলা হয়। এ ছাড়া মহিলাদের বালিশ ছোড়া, শিশুদের দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন পাথারঘাটা ২ নং ওর্য়াড যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম, আঃ রকিব, বাবলু রহমান, ইকবল হোসেন, শহিদ মকন্দ, সালাউদ্দীন, বাপ্পা ইসলাম বাবু প্রমুখ। খেলা শেষে বিজয়ীদের মধো পুরস্কার দেওয়া হয়।

Leave a Reply