ঢাকাFriday , 7 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ ঈদুল ফিতর পালিত

admin ঢাকা
আপডেট: 7 June 2019, 21:38

ডেস্ক রিপোর্ট: এক মাস সিয়াম সাধনার পর বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে বুধবার (৫জুন) সারা দেশের ন্যায় সাতক্ষীরাতে পালিত হয়েছে মুসলিম উম্মাহর সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল ফিতর। রং বেরঙের পাঞ্জাবী বাহারী টুপি ও সুগন্ধি লাগিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের ময়দানে মিলিত হন ধনী-গরীব সবাই। এক কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে আদায় করেন ঈদের নামায। শহরের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৭টায় মুনজিতপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে।


কেন্দ্রীয় ঈদগাহে ঈদের জামাতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, পৌর মেয়র তাজকিন আহম্মেদ চিশতী, কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হক বকুলসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তা, রাজনীতিবিদ, সংস্কৃতিককর্মী, ব্যবসায়ী, শিক্ষক সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ। নামাজে ইমামতি করেন হাফেজ মাওলানা জালাল উদ্দিন। নামায শেষে মহান আল্লাহর দরবারে দু’হাত তুলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ-শান্তি, সমৃদ্ধি ঐক্য ও সংহতি কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে ধনী-গরীব সবাই কোলাকুলি করে ভ্রাতৃত্বের বন্ধনকে আরো সুদৃঢ় করেন।
এছাড়া নিধারিত সময়ে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক, কালেক্টরেট চত্বর পুলিশ লাইন, কাটিয়া লষ্কর পাড়া ঈদগাহ, কামালনগর ইদগাহ, ওয়াপদা, সুলতানপুর ক্লাব মাঠ, পিএন হাইস্কুল চত্বর, সরকারি কলেজ মাঠ, মোসলেমা কিন্ডার গার্টেন, আলিয়া মাদরাসা, কাটিয়া শাহী মসজিদ, রসুলপুর ঈদগাহ মাঠ, পলাশপোল জামে মসজিদ, কুকরালি বলফিল্ড, বাঁকাল হাইস্কুল মাঠ, বাজুয়া ডাংগা ঈদগাহ, গড়ের কান্দা উত্তরপাড়া ঈদগাহ, বাটকেখালী ঈদগাহ, মদীনা মসজি, পুরাতন সাতক্ষীরা ছয়আনি ঈদগাহসহ শহরের বাইরে জেলার বিভিন্ন স্থানেও ঈদের জামাত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *