ঢাকাTuesday , 4 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে স্বপ্ন ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শিশু ও বৃদ্ধদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

admin ঢাকা
আপডেট: 4 June 2019, 12:15

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের তারালীতে অবস্থিত স্বপ্ন ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শিশু ও বৃদ্ধদের মাঝে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নতুন পোষাক,সেমাই চিনি ও নুডুলস বিতরণ করা হয়েছে।

‘‘ওদের মুখে ঈদের হাঁসি দেখতে মোরা ভালোবাসি’’ স্লোগানে সোমবার (৩ জুন) ২৮ রমজান বিকেলে তারালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এসব সামগ্রী বিতরণ করা হয়।

ফাউন্ডেশনের সভাপতি ও তারালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব আদনানের সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিদুজ্জামান তুহিন, রাজাপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিছুর রহমান মিঠু, চাঁদখালী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মনিরুল ইসলাম সোনাসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

ফাউন্ডেশনের পক্ষ থেকে ৪০ জন শিশু ও ১০ জন বৃদ্ধের মাঝে ঈদের নতুন পোষাক,সেমাই চিনি নুডুলস বিতরণ করা হয়েছে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মাসুদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *