ঢাকাMonday , 3 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঈদ-উল- ফিতর উপলক্ষ্যে কালিগঞ্জে দুস্থ অসহায়দের মাঝে সেমাই চিনি বিতরণ

admin ঢাকা
আপডেট: 3 June 2019, 23:01

কালিগঞ্জ প্রতিনিধি: পবিত্র ঈদ-উল- ফিতর উপলক্ষ্যে কালিগঞ্জের ভাড়াশিমলা ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের শত শত গরীব, দুস্থ অসহায় মানুষের মাঝে সেমাই চিনি বিতরণ করা হয়েছে। সোমবার (৩জুন) ২৮ রমজান সকালে যুবলীগ নেতা নাজমুল হাসানের উদ্যোগে উপজেলার সাদপুর ফুটবল মাঠে এ সেমাই চিনি বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থ অসহায় মানুষের মাঝে সেমাই চিনি বিতরণ করেন বিশিষ্ট শিল্পপতি নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তরিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক শেখ ইকবাল আলম বাবলু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন, উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক জাহিদ হাসান, স্বরাব্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, ভাড়াশিমলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আলীম হোসেন, তাঁতীলীগের আহ্বায়ক মহিউদ্দিন, নলতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তাফি সুজন, সাকিন আল মামুন রাজুসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত সকলের কাছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল হক’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে দোয়া প্রার্থনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *