ঢাকাSunday , 2 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সুপ্রভাত সাতক্ষীরার ৮ সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীর অনিয়মতান্ত্রিক অফিস ত্যাগ

admin ঢাকা
আপডেট: 2 June 2019, 21:20

ডেস্ক রিপোর্ট: রোববার (২ জুন) দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার ৮ সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারী অনিয়মতান্ত্রিকভাবে অফিস ত্যাগ করেছেন। তারা হলেন পত্রিকার নির্বাহী সম্পাদক শেখ তানজীর আহমেদ, সাব এডিটর মোঃ আসাদুল ইসলাম, এসএম নাহিদ হাসান, ফাহাদ হোসেন, মফিজুল ইসলাম, আরিফুল ইসলাম রোহিত, কম্পিউটার অপারেটর কাম গ্রাফিক্স ডিজাইনার নূরুল হুদা ও আব্দুল কাদের।
এদিন সকাল ৯ টার দিকে তারা অফিসে প্রবেশ করেন। এসময় তারা অফিসের কম্পিউটারের যাবতীয় ডকুমেন্ট, সফটওয়ার ও প্রয়োজনীয় ফাইলপত্র নিয়ে যান। তাদের স্ব স্ব দায়িত্ব কর্তৃপক্ষের কাছে নিয়মতান্ত্রিকভাবে হস্তান্তর করেননি। তাদের এই অনাকাংখিত কার্যক্রমের ব্যাপারে কর্তৃপক্ষ শিগগিরই আইনগত পদক্ষেপ নিতে যাচ্ছেন।
এদিকে তাদের সাথে পত্রিকা সংক্রান্ত বিষয়ে কোন প্রকার যোগাযোগ না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *