ঢাকাSunday , 2 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মাগুরা ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

admin ঢাকা
আপডেট: 2 June 2019, 21:00

সুমন কর্মকার, মাগুরা (তালা) প্রতিনিধি: তালার মাগুরা ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। ২ জুন সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদ চত্বরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা উপহার হিসেবে হতদরিদ্রদ ১০৮৭ পরিবারে ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হয়। এ বছর ১০ কেজি থেকে চাল ১৫ কেজিতে উন্নীত করা হয়। মাগুরা ইউনিয়ন আওয়মী লীগের সভাপতি ও চেয়ারম্যান গণেশ দেবনাথ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ট্যাগ অফিসারের প্রতিনিধি হীরক হোসেন, ইউপি সচিব রেহেনা খাতুন, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান গাজী, ইউপি সদস্য সমীরণ সরকার, শেখ রেজাউল করিম, ময়নূর ইসলাম, মন্টা আলি বিশ্বাস, মোশারফ হোসেন, তানিয়া বেগম, রোকেয়া বেগম, সাবেক ছাত্রলীগ নেতা মুকুল দাশ, গ্রাম পুলিশ রেজাউল হক, সন্জয় সরকার, রাজ্জাক হোসেন, তুষার দাশ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *