ঢাকাSaturday , 1 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আটুলিয়া ইউপিতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফের চাউল বিতরণ

admin ঢাকা
আপডেট: 1 June 2019, 23:20

মো. আশিকুর রহমান, নওয়াবেঁকী: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১০ নং আটুলিয়া ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ এর ১৫ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। শনিবার (১জুন) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার পরিবারের মাঝে ঈদুল আযহার শুভেচ্ছা ও প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ ভিজিএফের ১৫কেজি করে প্রতিটা কার্ডে চাউল বিতরণ করা হয়। এ সময় নিজে হাতে হত-দরিদ্রদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ১০নং আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু সালেহ বাবু। চাউল বিতরণকালে তিনি বলেন, সম্পূর্ণ সুষ্ঠু পরিবেশে কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই শনিবার প্রথম দিনে মত বিভিন্ন ওয়ার্ডে নির্দিষ্ট ওজন ১৫ কেজি পরিমাণে চাউল বিতরণ করা হচ্ছে। ধারাবাহিক ভাবে প্রতিটা ওয়ার্ডে চাউল বিতরণ করা হবে। বিভিন্ন ওয়ার্ডের চাউল বিতরণের মধ্য দিয়ে আটুলিয়া ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে ৭৬৪১ কার্ডধারী ব্যক্তিদের মাঝে চাউল বিতরণ করা হবে। চাউল বিতারনের সময় ইউপি সদস্যদের ভিতর উপস্থিত ছিলেন মো. হাবিবুর রহমান (হাবু), মো. আ. গফুর ঢালী, জি এম আজগর আলী এবং মহিলা সদস্য হালিমা বিবি, সালমা খানম প্রমূখ। ঈদুল ফিতরকে সামনে রেখে চাউল পেয়ে হতদরিদ্র দের মুখে যেন হাসি ফুটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *