ঢাকাFriday , 31 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নলতায় ছাত্রলীগের ইফতার ও দোয়া

admin ঢাকা
আপডেট: 31 May 2019, 22:01

নলতা (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন ছাত্রলীগ ও নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ ছাত্রলীগের আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৩১ মে) কলেজের ২য় তলায় ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তাফি সুজনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. তারিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফায়েল আহমেদ, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মহিউদ্দীন, দৈনিক দৃষ্টিপাতের নলতা প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, সাংবাদিক তরিকুল ইসলাম লাভলু, কালিগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি মেহেদি হাসান, নলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মো. সেলিম উল্যাহ, কলেজ ছাত্রলীগের সভাপতি মো. ইউছুপ আহ্ছান, ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম, সম্পাদক ফরিদ হোসেন লিটু, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মামুন হোসেন প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, হাফেজ মো. আলামিন হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *