ঢাকাFriday , 31 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

এতিম ও প্রতিবন্ধীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল

admin ঢাকা
আপডেট: 31 May 2019, 22:00

সাতক্ষীরায় স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে এতিম ও প্রতিবন্ধীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ মে) স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে শহরের বিসিডিএস ভবনে এ ইফতার হয়। স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ইউনাইটেড মডেল কলেজ ও পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. আফসার আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিঙ্গাপুর থেকে প্রজেক্টরে ভিডিও বার্তায় বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাসম ইসতিয়াক শোভন।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মো. দীন আলী, জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, জেলা ওলামারীগের সভাপতি সৈয়দ নাজমুল হক বকুল, জেলা যুবলীগের সিনিয়র সদস্য মীর মহিতুল আলম, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের পরিচালক আব্দুল্লাহ আল মামুন, সৈয়দ শাহিনুর আলী, সফিউল আযম, জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহিন প্রমুখ। ইফতার অনুষ্ঠানে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশনের সফলতা কামনা করেন অতিথিবৃন্দ। ইফতারের পূর্বে মুসলীম উম্মাহর শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ ইব্রাহীম খলিল। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *