ঢাকাFriday , 31 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিজিবির অভিযানে রোহিঙ্গাসহ মদ ও ফেন্সিডিল জব্দ

admin ঢাকা
আপডেট: 31 May 2019, 21:57

ডেস্ক রিপোর্ট: বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় ১১ জন মায়ানমার নাগরিকসহ (রোহিঙ্গা) ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ করেছে। শুক্রবার সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মহিউদ্দিন খন্দকার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বৃহস্পিতিবার দিবাগত রাত সাড়ে ৩টায় মোল্লাপাড়া দিয়ে ১১ জন মায়ানমার নাগরিক (রোহিঙ্গা) অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করলে কর্তব্যরত টহল সদস্যরা তাদের আটক করে। আটককৃতরা হলেন মোহাম্মদ হোসেন (৬০), নুর খাতুন (৪৫), জান্নাতুল ফেরদৌস (১৭), মো. ওয়ারেছ (২৪), সুফিয়া আকতার (২২), মো. ইয়াছিন (০৫), মো. ইয়াসার (২.৫), নূর হাবিবা (৪ মাস), নুর আলম (২৪), মোছাঃ নুর বেগম (১৯), মোহাম্মদ আলী (১৪)। আটককৃত মায়ানমার নাগরিকদের (রোহিঙ্গা) বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
শুক্রবার সকাল সাড়ে ৮টায় ভোমরা বিওপির সদস্যরা লক্ষীদাড়ী থেকে ৭ হাজার ৫০০ টাকা মূল্যের পাঁচ বোতল ভারতীয় মদ ও ২ হাজার ৮০০ টাকা মূল্যের সাত বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *