শ্যামনগরের ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা
জগবন্ধু কয়াল, ঈশ্বরীপুর প্রতিনিধি: ‘জনগণের অংশগ্রহণই হোক স্থানীয় উন্নয়নের কেন্দ্রবিন্দু এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শ্যামনগরের ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের ২০১৯-২০ অর্থবছরেরর উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) সকাল ১০টায় ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ও ইউএসএআইডি এর খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম নবযাত্রা প্রকল্পের সহযোগিতায় ইউনিয়ন পরিষদ চত্বরে বাজেট ঘোষণা করা হয়। ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট জিএম শোকর আলীর ষবাপতিত্বে ২০১৯-২০ অর্থ বছরের আয় ও ব্যায়ের সর্বমোট ৩ কোটি ৮৪ লাখ ৭১ হাজার ৭১৬ টাকার বাজেট ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শ্যামনগর উপজেলা চেয়ারম্যান জনাব এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য একে ফজলু হক, ভাইস চেয়ারম্যান সাঈদুজ্জামান সাঈদ, খালেদা আয়ুব ডলি, ইউপি সচিব নাজমুল আলম, ইউনিয়ন পরিষদের সকল সদস্য সদস্যাবৃন্দ, ওয়ার্ল্ড ভিশন নবযাত্রা প্রকল্পের ওয়াশ অর্গানাইজার রেমা মারিতা সাহা, পার্থ বাগচী, ওয়াশ ফ্যাসিলিটেটর মো. শাহাজান সিরাজ, ডি আর আর এ অর্গানাইজার পলি দাস, সোশ্যাল অর্গানাইজার শরিফ উদ্দীন, ফ্যাসিলিটেটর শাহাজান, নাজুল হোসেন, সেলিম উদ্দীন, মুর্শিদা,হাসিনা, হাসান, সাঈদ, গ্রাম আদালত সহকারি অনুপম কুমার ঘোষ (বাপ্পা)। সমাজ সেবক জাকির হোসেন, কালাম মাঝী, জলিল। ইউনিয়নের বিভিন্ন স্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শ্যামনগর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য গাজী গোলাম মোস্তফা।

Leave a Reply