কাশিমাড়ীতে ভিজিএফ কার্ডধারী ও জেলেদের মধ্যে চাল বিতরণ
কাশিমাড়ী প্রতিনিধি: শ্যামনগরের কাশিমাড়ী ইউনিয়ন পরিষদে ভিজিএফ ও জেলেদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩১ মে) সকাল ১০টায় শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে হতদরিদ্র পরিবারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা উপহার ভিজিএফ’র চাল এবং একই সাথে জেলে কার্ড ধারীদের মধ্যেও চাল বিতরণ করা হয়েছে। কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান এসএম আব্দুর রউফ উপস্থিত থেকে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেনে। এসময় অঅরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম খান, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ফারুক হোসেন সাগর, কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম আবুল হোসেন, আওয়ামী লীগ নেতা ইয়াহিয়ার রহমান খোকন, সমাজসেবক আব্দুর রশিদ ঢালী, আব্দুল ওহাব পিয়াদা, ইউপি সদস্যবৃন্দ সহ আওয়ামী লীগ নেতা জাকির হোসেন প্রমুখ।
ইউপি চেয়ারম্যান এসএম আব্দুর রউফ বলেন, তীব্র রোদের দিনে লাইনে দাড়িয়ে কষ্ট করে চাল নেওয়ার কথা মাথায় রেখে জনগণকে সুষ্ঠুভাবে সেবা প্রদানের লক্ষ্যে আমি এই উদ্যোগ নিয়েছি। এবার ইউনিয়নের ৬৬৯৮জন ভিজিএফ কার্ডধারী ও ৪২০ জন জেলে কার্ড ধারী ব্যক্তির মাঝে এই চাল বিতরণ করা হয়।

Leave a Reply