ঢাকাFriday , 31 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বেনাপোলে ৭ হুন্ডি পাচারকারীকে আটক করেছে বিজিবি

admin ঢাকা
আপডেট: 31 May 2019, 21:45

বেনাপোল প্রতিনিধি: ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে বেনাপোল আমড়াখালী চেকপোস্ট থেকে ডলারের চালান আটক করেছে বিজিবি সদস্যরা। এ সময় পাচারের সাথে জড়িত ৭ ডলার পাচারকারীকে আটক করে তারা।
আটককৃতরা হলেন, বিল্লাল হোসেন, আব্দুস সালাম, ইকবাল সরদার, মিরাজুল ইসলাম, জাহাঙ্গীর আলম, কবির হোসেন ও সাইফুল ইসলাম। আটককৃতদের বাড়ি শরীয়তপুর জেলার বিভিন্ন এলাকায়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র যশোর-৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বেনাপোল আমড়াখালী চেকপোস্টে অভিযান চালায় পুলিশ। এসময় বেনাপোল থেকে ছেড়ে আসা সাউত লাইনের একটি পরিবহন থেকে ২ লক্ষ ৫৩ হাজার ৪ শত ইউএস ডলার, ৬৯ হাজার ৯শত পঞ্চাশ পাউন্ড, ৫ হাজার ৯০ ভারতীয় রুপি, মোবাইল ফোন ও ক্রেডিট কার্ডসহ ৭ পাসপোর্ট যাত্রীকে আটক করা হয়। আটকৃত ডলারের আনুমানিক মূল্য ৩ কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *