ঢাকাFriday , 31 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

৫০ হাজার টাকা সহযোগিতায় দৃষ্টি ফিরতে পারে হাবিবুল্লাহ’র

admin ঢাকা
আপডেট: 31 May 2019, 21:42

মনজুরুল হাসান বাবুল, খেশরা (তালা): মাত্র পঞ্চাশ হাজার টাকা হলে চোখের আলো ফিরতে পারে তালার খেশরার দক্ষিণ শাহজাতপুর গ্রামের দীন মজুর আ. গফুর শেখের ছেলে হাবিবুল্লাহর (১৬)। অথচ সেই টাকাটুকু জোগাড় করতে পারছে না তার হতদরিদ্র পরিবার। এছাড়া অন্ধ হওয়ার পরও জোটেনি প্রতিবন্ধী ভাতা।
হাবিবুল্লাহর বাবা জানান, তার ছেলে জন্ম থেকেই অন্ধ। দুই বছর বয়সে চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছিলেন, তার চোখের লেন্স অকেজো। অপারেশন করে কৃত্রিম লেন্স লাগাতে হবে । কিন্তু গরীব মানুষ হওয়ায় টাকা জোগাড় করতে পারি নি। দীর্ঘ ১৫ বছর পর গত মে মাসে ধার-দেনা করে, মানুষের কাছে সাহায্য চেয়ে এক আত্মীয়ের মাধ্যমে হাবিবুল্লাহকে ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনষ্টিটিউটে চিকিৎসার জন্য পাঠাই। সেখানকার চিকিৎসকরা জানান অপারেশন করলে হাবিবুল্লাহর চোখ ভাল হওয়ার সম্ভাবনা আছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অপারেশন বাবদ কোনো টাকা লাগবে না। কৃত্রিম লেন্স ও ওষুধ কিনতে হবে। এর জন্য পঞ্চাশ হাজার টাকা খরচ হবে। ’
তালা উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ি বলেন, আমি ব্যক্তিগতভাবে হাবিবুল্লাহকে সহযোগিতা করেছি। এই অসহায় ছেলেটির এখনও পর্যন্ত প্রতিবন্ধী কার্ড হয়নি এটা অত্যন্ত দুঃখজনক। হাবিবুল্লাহর যাতে অতিদ্রুত প্রতিবন্ধী কার্ড হয় তার ব্যবস্থা আমি করব।
ছেলের চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন করেছেন হতদরিদ্র পিতা আ. গফুর। কেউ সহযোগিতা করতে চাইলে ০১৭৮০-৩০১৬৪৮ নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *