ঢাকাThursday , 30 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

প্রেমিকার বাবা কে ফাসাতে যেয়ে নিজেই শ্রীঘরে শ্যামনগরের সাবেক ছাত্রলীগ নেতা

admin ঢাকা
আপডেট: 30 May 2019, 23:09

ডেস্ক রিপোর্ট: শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রমজান আলী পূর্ব শত্রুতার জের ধরে নিজের প্রেমিকার বাবাকে হরিণের চামড়া দিয়ে ফাসানোর চেষ্টায় নিজেই শ্যামনগর থানা পুলিশের হাতে আটক হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) ভোররাত ৩ টার দিকে পাতাখালি সংলগ্ন মো. শহিদুজ্জামান এর বাসা থেকে তাকে আটক করা হয়।
স্থানীয়রা জানায়, অনেক দিন ধরে পাতাখালি গ্রামের শহিদুজ্জামান সরদারের মেয়ে সুমনার সাথে অবৈধ শারিরীক সম্পর্ক গড়ে তোলে এই ছাত্রলীগ নেতা। কিন্তু মেয়ের বাবা তাদের সম্পর্ক মেনে না নেওয়ায় রমজান মেয়ের বাবা ও তাদের পরিবারকে নানা ধরনের হুমকি আর ধমক দিয়ে আসছিল। রমজান শ্যামনগরের এক প্রভাবশালী নেতার কাছের মানুষ হয়ে বিভিন্ন রকম অপকর্মে লিপ্ত থাকে সর্বদা।
এর আগে সুমনার সাথে অন্তরঙ্গ ছবি বাবাকে দেখিয়ে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে তাদের সম্পর্কের জানান দেয়।
কিন্তু কোন কিছুতে মেয়ের বাবা রাজি না হওয়ায় এবং তার মেয়েকে অন্যত্র বিয়ে দেওয়ার কথা বলে ছেলে দেখাদেখি শুরু করলে শেষমেষ শহিদুজ্জামান এর বাসার টয়লেটের সাদে গোপনে হরিণের চামড়া রেখে আসে। এরপর রমজান নিজেই থানায় খবর দেয়। থানা থেকে এসআই ফজলু ও কামাল হোসেন এসে চামড়া পাচ্ছে না বললে রমজান নিজেই এসে পূর্বে রেখে যাওয়া জায়গায় চামড়া দেখিয়ে দেয়। এক পর্যায়ে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে। মেয়ের বাবাকে ফাসাতে সে এই নাটক করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *