কুশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু বক্কারের উপর হামলাকারী অপু কাজী আটক
কালিগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগ কুশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি মীর আবু বক্কারের উপর হামলাকারী অপু কাজী পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।
বুধবার (২৯ মে) রাত রাতে ৯টার দিকে থানার উপ-পরিদর্শক আল মামুদ ও সহকারী উপ-পরিদর্শক রুপক সাহার নেতৃত্বে পুলিশ উপজেলার জিরণগাছা মোড়ে অভিযান পরিচালনার করেন। এসময় অপু কাজীর সাথে থাকা কথিত শিবির নেতা সাজু পালিয়ে গেলেও আটক হয় অপু কাজী।
এর আগে হামলায় আহত হয়ে মীর আবু বক্কার বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে বুধবার ওই মামলার প্রধান আসামি অপু কাজীকে আটক করে পুলিশ। বৃহস্পতিবার (৩০ মে) সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়।

Leave a Reply