মথুরেশপুরে এআইআরপি নির্মাণ কাজের উদ্বোধন
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের প্রবাজপুর কলিম উদ্দিনের বাড়ী সংলগ্ন আর্সেনিক আইরন রিমোভাল প্লান্ট (এআইআরপি) নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) বেলা ১০টায় এআইআরপি নির্মাণ কাজের উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম।
মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইনের সভাপতিত্বে এবং নবযাত্রা প্রকল্পের ওয়াশ অর্গানাইজার উৎপলা মন্ডল এর পরিচালনায় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য কলিম উদ্দিন, শহিদুল ইসলাম, ওয়াটসান সদস্য হোসনেয়ারা খাতুন, ভিডিসি সদস্য আবুল কাশেম প্রমুখ।
উল্লেখ্য ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নবযাত্রা প্রকল্পের মাধ্যমে এলাকায় সুপেয় পানির সমস্যা সমাধানের জন্য ইউনিয়ন পরিষদের সহযোগিতায় একটি এআইআরপি নির্মাণ করা হয়েছে।

Leave a Reply