ঢাকাThursday , 30 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটার সখিপুরে প্রকাশ্য বাজেট অধিবেশন

admin ঢাকা
আপডেট: 30 May 2019, 22:11

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সখিপুর ইউনিয়ন পরিষদের ২০১৯-২০ অর্থ বছরের প্রকাশ্য বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) বেলা ১২টায় সখিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এ বাজেট অনুষ্ঠিত হয়। প্রকাশ্য বাজেট অধিবেশনে ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফা। আরো বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, ইউপি সচিব গোলাম রব্বানী, মোকলেছুর রহমান, আকবর আলী, পরিতোষ বিশ্বাস, নির্মল কুমার মন্ডল, উপলো যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার ঘোষ, ইউপি সদস্য রেহানা ইসলাম, আলফাতুননেছা, আরতী রানী ঘোষ, আব্দুল করিম, জগন্নাথ মন্ডল, মোনাজাত আলী, আবুল হোসেন, হাফিজুর রহমান, সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামান প্রমুখ। উক্ত বাজেট অধিবেশনে ২০১৯-২০ অর্থবছরের জন্য ইউনিয়নের সার্বিক উন্নয়নে ১ কোটি ৯৫ লক্ষ ৮৫ হাজার ৩০২ টাকার বাজেট প্রকাশ্যে ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *