জয়নগরে তালের শ্বাস বিক্রির ধুম
জয়নগর (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ার জয়নগরে তালের শ্বাস বিক্রির ধুম পড়েছে।
বাজার ঘুরে দেখা যায়, সকাল থেকে বাজারের বিভিন্ন স্থানে বিক্রেতারা শ্বাস বিক্রয়ের জন্য অস্থায়ী দোকান স্থাপন করেন। বিকেলের দিকে বিক্রয়ের পরিমাণ আরও বেড়ে যায়। তালের শ্বাস ঠা-া হওয়ায় ইফতারের আগ মুহূর্তে খেয়ে মানুষ মনের তৃপ্তি মিটায়।
বিক্রেতারা জানান, তালের মধ্যে শ্বাস হওয়া শুরু হয় মে-জুন মাসের দিকে। আর ঠিক তখনই গ্রাম-গঞ্জে তালের শ্বাস খাওয়ার ধুম পড়ে যায়। অনেকে আবার গ্রাম অঞ্চলে গিয়ে ভ্যানে করে তাল কিনে এনে একটু বেশি মূল্যে শহরে বিক্রি করে থাকেন।

Leave a Reply