ঢাকাWednesday , 29 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সামেকে ঔষধ মাটি চাপার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি ভূমিহীন ঐক্যপরিষদের

admin ঢাকা
আপডেট: 29 May 2019, 22:14

সাতক্ষীরা মেডিকেলে কলেজে ১০ বস্তা ঔষধ মাটি চাপা দেওয়ার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সাতক্ষীরা জেলা ভূমিহীন ঐক্যপরিষদ।
বুধবার সাতক্ষীরা জেলা ভূমিহীন ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ স্বাক্ষরিত পত্রে জানানো হয়, সাতক্ষীরার ২২ লক্ষ মানুষের সুচিকিৎসার জন্য আসা ঔষধ মানুষের চিকিৎসা কাজে ব্যবহার না করে মাটি চাপা দেওয়া হয়েছে। অথচ বতর্মান সরকারের প্রধানমন্ত্রী ভূমিহীনসহ অসহায় মানুষের স্বাস্থ্য সেবায় লক্ষ লক্ষ টাকার ঔষধ বরাদ্দ দিয়েছেন। কিন্তু কতিপয় কর্মকর্তা-কর্মচারীর কারণে সরকারের এ উদ্যোগ ব্যাহত হচ্ছে। এঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় তিনজন কর্মচারীকে সাময়িক বহিষ্কার করেছে। কিন্তু ওই অপকর্মের মূলহোতারা রয়েছেন ধরা ছোয়ার বাইরে। ভূমিহীন ঐক্যপরিষদ অবিলম্বে মূল হোতাদের আইনের আওতায় আনার দাবি জানায়। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *