ঢাকাWednesday , 29 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বর্জ্য ও পলিথিন দিয়ে ডিজেল, পেট্রোল ও ধানকাটা মেশিন তৈরী করছে কুলিয়ার উজ্জল

admin ঢাকা
আপডেট: 29 May 2019, 22:02

মীর খায়রুল আলম, দেবহাটা: দেবহাটার কুলিয়ার খাসখামার গ্রামের উজ্জল হোসেন বর্জ্য ও পলিথিন দিয়ে ডিজেল, পেট্রোল ও ধান কাটা মেশিন তৈরী করে এলাকায় সাড়া ফেলেছেন।
কুলিয়া ইউনিয়নের কৃষক শফিকুল ইসলামের ছেলে উজ্জল হোসেন মাত্র ২২ বছর বয়সেই দু’বছর ধরে গবেষণা করে ধান কাটা মেশিন ও ডিজেল ও পেট্রোল মেশিন তৈরী করেছে। এই মেশিন দিয়ে ১২ কেজি বর্জ্য পলিথিন থেকে আট লিটার ডিজেল ও দুই লিটার পেট্রোল উৎপাদন করা সম্ভব বলে দাবি তার। এটি করতে প্রতিদিন তার পাঁচ টাকার মত বিদ্যুৎ খরচ হয়। এছাড়া ব্যাটারী চালিত ধানকাটা মেশিন তৈরী করেছ সে। শুধু এসব না, তার এই মেশিন দিয়ে জ্বালানী গ্যাস এবং সামান্য পরিমানে ছাপা কালি তৈরী হচ্ছে।
কিন্তু তার এই সাফল্য আর্থিক অসচ্ছলতার কারণে আলোর মুখ দেখতে পারছে না। তৈরী করতে পারছে না বড় ধরণের কোন প্রজেক্ট। বর্তমানে সে গবেষণায় সফলতা অর্জন করলেও আর্থিক অচ্ছলতা তাকে আটকে ধরছে।
এ বিষয়ে উজ্জল হোসেন জানান, পলিথিন একটি বর্জ্য পদার্থ। যা পরিবেশের ভারসাম্য নষ্ট করে। সেই নষ্ট পলিথিন দিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে কৃষির উন্নয়নের জন্য কাজ করছি। যদি কোন ধরনের সরকারি সাহায্যে পাওয়া যেতো, তাহলে আর বেশি কিছু করতে পারতাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *