আটুলিয়ায় গ্রাম আদালত পরিদর্শনে ইউএনডিপি’র কান্ট্রি ডেপুটি ডিরেক্টর
নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের আটুলিয়া গ্রাম আদালত পরিদর্শন করেছেন ইউএনডিপি’র কান্ট্রি ডেপুটি ডিরেক্টর কিউও কিউ ইয়াসুকা।
বুধবার (২৯ মে) সকাল ১০টায় ১০নং আটুলিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এসময় তার সাথে ছিলেন, ইউএনডিপি কর্মকর্তা কাজল চ্যাটার্জি।
এসময় উপস্থিত ছিলেন আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বাবু, প্রকল্পের উপজেলা সমন্বয়কারী শাহিনুর রহমান, গ্রাম আদালত সহকারী মহিরঞ্জন মন্ডল প্রমুখ।
এসময় তাদের সামনে আটুলিয়া ইউনিয়নের গ্রাম আদালতে ১৩২টি মামলা গ্রহণ, এর মধ্যে ১২টি মামলা নিষ্পত্তি এবং ক্ষতিপূরণ বাবদ ৪৮ লক্ষ ১৩ হাজার ৭৬৬ টাকা আদায়ের তথ্য তুলে ধরা হয়।

Leave a Reply