ঢাকাWednesday , 29 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সেকেন্দ্রায় ইউপি সদস্যের উদ্যোগে ইফতার মাহফিল

admin
May 29, 2019 9:25 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার পারুলিয়ার ৩নং ওয়ার্ড ইউপি সদস্য সাহেব আলীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার উত্তর পারুলিয়া সেকেন্দ্রা ঈদগাহ ময়দানে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা প্রফেসর আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড স.ম গোলাম মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা পরিষদের সদস্য আল ফেরদৌস আলফা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আজহারুল ইসলাম, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক নবাব আলী, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি রশিদুল আলম রশীদ, পারুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন হিরা, সাধারণ সম্পাদক আবু রায়হান প্রমুখ।
অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।