নওয়াপাড়া ইউনিয়নে প্রকাশ্য বাজেট অধিবেশন
দেবহাটা প্রতিনিধি: দেবহাটার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদে প্রকাশ্য বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমানের সভাপতিত্বে এই অধিবেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইউপি সচিব কামরুজ্জামানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহাগ হোসেন, ১নং ওয়ার্ড ইউপি সদস্য আবুল কাশেম, ২নং ওয়ার্ড ইউপি সদস্য আবুল কাশেম, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য নুরুজ্জামান সরদার, ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মিজানুর রহমন, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য আসমোতুল্লাহ আসমান, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য আকবার আলী, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য আবুল খায়ের তারু, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মুজিবর রহমান, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মনিরুজ্জামান মনি, সংরক্ষিত ইউপি সদস্য ফতেমা খাতুন, আল্পনা অধিকারী প্রমুখ।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান ২০১৯-২০২০ অর্থবছরের ২ কোটি ৫৭ লাখ ৬৩ হাজার ৪০৫ টাকার বাজেট ঘোষণা করেন।

Leave a Reply