ঢাকাWednesday , 29 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ইসলামকাটী ইউপির ২০১৯-২০২০ অর্থবছরের বাজেট ঘোষণা

admin ঢাকা
আপডেট: 29 May 2019, 21:22

কার্তিক আচার্য্য, ইসলামকাটী (তালা): তালার ইসামকাটী ইউনিয়ন পরিষদের ২০১৯-২০২০ অর্থ বছরের এক কোটি ২৬ লাখ ৪০ হাজার ৬৯৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৯ মে) বিকাল ৪টায় ইউনিয়ন পরিষদের অডিটোরিয়ামে এই বাজেট ঘোষণা করা হয়।
বাজেট অধিবেশনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সুভাস চন্দ্র সেনের সভাপতিত্বে ও ইউপি সচিব অসিম কুমার ঘোষের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ি, জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন ও জেলা পরিষদ সদস্য মাফুজা সুলতানা রুবি।
এসময় উপস্তিত ছিলেন ইউপি সদস্য সুজিৎ সরদার, রফিকুল ইসলাম, আল আমিন শেখ, সোহারাব হোসেন, এজাহার আলী, সঞ্জয় দে, শেখ আব্দুল হাকিম, রবিউল সরদার প্রমুখ।
এসময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক সুভাস চন্দ্র সেন ইউনিয়নের উন্নয়নের চিত্র তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *