ঢাকাTuesday , 28 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিষমুক্ত নিরাপদ আম উৎপাদনের পরিমাণ আরও বাড়াতে হবে: জেলা প্রশাসক

admin ঢাকা
আপডেট: 28 May 2019, 23:12

আরিফুল ইসলাম রোহিত ও এসএম নাহিদ হাসান: সাতক্ষীরার আম ইতোমধ্যে একটা পরিচিতির জায়গা পেয়েছে। এই ব্র্যান্ড ধরে রাখতে হবে। আর বিষমুক্ত নিরাপদ আম উৎপাদনের পরিমাণ আরও বাড়াতে হবে।
মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল আনুষ্ঠানিকভাবে আম রপ্তানি ও দেশীয় বাজারে ছাড়করণ কর্মসূচি উদ্বোধনকালে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সাতক্ষীরার আম যেহেতু আগে পাঁকে সেহেতু বিশ্ব বাজারে এই আমের চাহিদা অনেক বেশি। এই বাজারকে ধরে রাখতে হবে। আর তার জন্যে প্রয়োজন বিষমুক্ত নিরাপদ আম উৎপাদন। বিষমুক্ত নিরাপদ আম রপ্তানি করতে পারলে সাতক্ষীরার সুনাম যেমন বাড়বে তেমনি আসবে প্রচুর বৈদেশিক মুদ্রা।
চাষীদের প্রতি তিনি পরামর্শ দিয়ে বলেন, আম চাষে কোন ধরণের বিষ ব্যবহার করা যাবে না। কৃষি অফিস সার্বক্ষণিক নজরদারিতে রাখবে। কোন সমস্যা পরিলক্ষিত হলে তাদের জানাতে হবে। এসময় চলতি মৌসুমে আম উৎপাদনের শুরু থেকে আম ভাঙার সময়কাল পর্যন্ত নিয়ম মেনে চলা চাষীদের ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী, জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা নুরুল ইসলাম প্রমুখ।
জেলা প্রশাসক রপ্তানি প্রক্রিয়ার সাথে জড়িত সকলকে বিশেষ নির্দেশ দিয়ে বলেন, কোন প্রক্রিয়া অনুসরণ করলে সাতক্ষীরার আম আরও বেশি পরিমাণে রপ্তানি করা যায় সেই দিকনির্দেশনা এই চাষীদের বেশি বেশি প্রদান করা প্রয়োজন। যাতে আগামী বছর আম রপ্তানির লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যায়।
এদিকে, গত সোমবার রাতে এক টন হিমসাগর আম রপ্তানির জন্য ইসলাম এন্টারপ্রাইজের মাধ্যমে ফ্রান্স ও ইতালির উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *