ঘোনা ইউনিয়ন বঙ্গবন্ধু পেশাজীবী ফোরামের সভাপতির মৃত্যুতে শোক জ্ঞাপন
বঙ্গবন্ধু পেশাজীবী ফোরাম ৪নং ঘোনা ইউনিয়নের সভাপতি আফতাব আলী আর নেই। মঙ্গলবার সকাল ৬টায় স্ট্রোক জনিত কারণে নিজস্ব বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লালি…রাজিউন)। তিনি ঘোনা ইউনিয়নের মহাদেবনগর এলাকার জাহান পাটনির ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫৫) বছর। তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, বঙ্গবন্ধু পেশাজীবী ফোরাম সাতক্ষীরা শাখার সভাপতি আব্দুল আলিম, সহ-সভাপতি রোকন উদ্দিন, আব্দুস সামাদ, মারুফ, জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গীর আলম, সহ-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাংবাদিক সেলিম, নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক কওছার আলী, প্রচার সম্পাদক মোজাফফর হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সদর উপজেলা সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক মো. জহির উদ্দীনসহ জেলা বঙ্গবন্ধু পেশাজীবী ফোরামের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply