ঢাকাTuesday , 28 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জন্মের ১ ঘণ্টার মধ্যে শাল দুধই শিশুর জন্য প্রথম টিকা

admin ঢাকা
আপডেট: 28 May 2019, 23:03

সাতক্ষীরায় মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও উহা ব্যবহারের সরঞ্জমাদি (বিপণন নিয়ন্ত্রণ) আইন ২০১৩ ও বিধিমালা ২০১৭ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সভাকক্ষে জাতীয় পুষ্টিসেবা ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাইফুল্লাহ আল কাফির সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম, গাইনী বিশেষজ্ঞ ডা. লিপিকা বিশ্বাস, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী ও সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুন অর রশিদ। সভার শুরুতে কর্মসূচির লক্ষ্য-উদ্দেশ্য, আইনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে সকল পেশাজীবীদের অবহিতকরণসহ বাংলাদেশে শিশু খাদ্যের আমদানীকারক, রপ্তানীকারক ও বাজারজাত করণে নানাবিধ নেতিবাচক তথ্য তুলে ধরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের খুলনা বিভাগের প্রোগ্রাম এক্সিকিউটিভ এটিএম নাশিদ কামাল এবং প্রজেক্ট অফিসার মোতাকাব্বির রাহাত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বাবুল আক্তার, জেলা ইপিআই সুপার সৈয়দ মিজানুর রহমান, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোছা. শাহিনার খাতুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, জেলা স্যানিটারি ইন্সপেক্টর রথীন্দ্রনাথ সরকার, জেলা পরিসংখ্যানবিদ সুদেব কুমার দে, সিনিয়র টেকনোলজিস্ট শুভেন্দু কুমার দাস, সমাজকর্মী ডা. রিদওয়ানুল হক, হিন্দু রিলিজিয়াস ওয়েলফেয়ার ট্রাস্টের সহকারী পরিচালক অপূর্ব আদিত্ব প্রমুখ।
এতে বলা হয়, জন্মের ১ ঘণ্টার মধ্যে শাল দুধই শিশুর জন্য প্রথম টিকা। মায়ের দুধের বিকল্প কিছু নেই। এজন্য মায়েদের বুকের দুধ খাওয়ানোর বিষয়ে আরও বেশি সচেতন হতে হবে। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *