ঢাকাTuesday , 28 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস উপলক্ষে আলোচনা : ‘সচেতন না হলে স্বাস্থ্যের অবনতি হতে পারে’

admin ঢাকা
আপডেট: 28 May 2019, 21:37

ডেস্ক রিপোর্ট: মেয়েদের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা জরুরি। একজন মেয়ে মা হবার আগে ও পরে তার মাসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন না থাকলে তাদের স্বাস্থ্যের অবনতি হতে পারে। এ জন্য প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিতে হবে।
মঙ্গলবার সাতক্ষীরা পৌরসভা মিলনায়তনে জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার আয়োজনে ‘মাসিক নিয়ে কথা বলুন আজই, এখনই’ প্রতিপাদ্যে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা উপরিউক্ত পরামর্শ দেন।
সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র ফারাহ দীবা খান সাথীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগম, ডা. মাহফুজা আক্তার, মহিলা বিষয়ক অধিদফতরের উপপরিচালক নাজমুন নাহার, অধ্যক্ষ আশেক ই এলাহি, প্রধান শিক্ষক সমরেশ দাস, হোপ ফর দ্য বেস্ট এর মৃণাল কুমার সরকার, মহিলা পরিষদ সম্পাদক জোৎস্না দত্ত, ফরিদা আক্তার বিউটি, মাহফুজা পারভিন প্রমুখ।
বক্তারা বলেন, নারীর স্বাস্থ্যের সাথে সন্তানের স্বাস্থ্যের সংযোগ রয়েছে। মায়ের স্বাস্থ্যের ওপর সন্তানের ভবিষ্যত স্বাস্থ্য নির্ভর করে উল্লেখ করে তারা বলেন, এজন্য মায়েদের সচেতন হতে হবে। এসব বিষয়ে পরিচ্ছন্নতার ওপরও জোর দেন তারা।
এর আগে একটি র‌্যালি বের হয়। এতে অন্যান্যদের মধ্যে স্কুল-কলেজের ছাত্রীরাও অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *