ঢাকাTuesday , 28 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ইফতার মাহফিল

admin ঢাকা
আপডেট: 28 May 2019, 21:32

মঙ্গলবার সাতক্ষীরায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ইফতার মাহফিল গ্রাহক ও ব্যবসায়ীদের মিলন মেলায় পরিণত হয়।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড সাতক্ষীরা শাখা ব্যবস্থাপক এস.এম মাছরুর রহমান মোড়লের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য আল-ফেরদৌস আলফা ও পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর প্রমুখ।
আলোচক হিসেবে বক্তব্য রাখেন থানা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. মাহমুদুল হাসান, থানা জামে মসজিদের সাবেক ইমাম মাওলানা মো. আফসার উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পলাশপোল হাইস্কুলের ধর্মীয় শিক্ষক মাওলানা মো. আনারুল হাসান, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড সাতক্ষীরা শাখার অপারেশন ম্যানেজার এফ.এ.ভিপি মো. মাবুবুর রহমান, এস.পিও মো. শাহিদুল হাসান, এস.ই.ও জাফর ইকবাল, মো. দিদারুল আলম খান ও এক্সিকিউটিভ অফিসার মো. রবিউল ইসলাম প্রমুখ।
অসংখ্য ব্যাংক কর্মকর্তা, গ্রাহক ও ব্যবসায়ীর উপস্থিতিতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ইফতার মাহফিল গ্রাহক ও ব্যবসায়ীদের মিলন মেলায় পরিণত হয়।
ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি, শান্তি, উন্নয়ন ও সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন থানা জামে মসজিদের সাবেক ইমাম মাওলানা মো. আফসার উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *