শহরের কামালনগর গোরস্থান সড়কে পিচের কাজ উদ্বোধন
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডের কামালনগর গোরস্থান সড়কে পিচের কাজ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে পৌরসভার সঙ্গীতা সিনেমা হলের পাশে মেইন রাস্তা থেকে কামালনগর সরকারি গোরস্থান সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল আলম বাবু ও প্যানেল মেয়র ফারহা দীবা খান সাথী।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারী প্রকৌশলী কামরুল আখতার, শহর পরিকল্পনাবিদ শুভ্র চন্দন মহলী, পৌরসভার এসও সাগর দেবনাথ, মো. কামরুজ্জামান শিমুল, কামালনগর জামে মসজিদের ইমাম মো. আব্দু সোবহান, মো. আইয়ুবুর রহমান ও পৌর কর্মচারী ইউনিয়নের সভাপতি মীর আজিজুর রহমান প্রমুখ।
প্রসঙ্গত, নগর উন্নয়ন প্রকল্পের আওতায় ১১ লক্ষ ৮৬ হাজার ২শ’ ৮১ টাকা ব্যয়ে সঙ্গীতা সিনেমা হলের পাশের মেইন রাস্তা থেকে কামালনগর সরকারি গোরস্থান পর্যন্ত ৩০০ মিটার রাস্তা নির্মাণ করা হচ্ছে।

Leave a Reply