সম্পত্তি দখলের উদ্দেশ্যে ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ডেস্ক রিপোর্ট: সম্পত্তি দখলের উদ্দেশ্যে ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ মে) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে পাটকেলঘাটার সেনেরগাঁতি গ্রামের বিমল মন্ডল এই সংবাদ সম্মেলন করেন।
লিখিত বক্তব্য তিনি বলেন, সেনেরগাতী মৌজায় মোট ৫৫ শতক সম্পত্তি যার মধ্যে সাড়ে ১৮ শতক সম্পত্তি পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে দীর্ঘদিন ভোগদখল করে আসছিলাম। উক্ত সাড়ে ১৮ শতকের মধ্যে কালিপদ মন্ডল ও মধুমন্ডল। পিতার ওয়ারেশ হিসেবে উক্ত সাড়ে ১৮ শতক সম্পত্তির মালিক আমরা ৩ ভাই। কিন্তু একই এলাকার মৃত রামপদ মন্ডলের ছেলে তপন মন্ডল, রাজকুমার মন্ডল গং আমাদের সাড়ে ১৮ শতক সম্পতি না দিয়ে ওই সম্পত্তি অবৈধভাবে দখলের ষড়যন্ত্রে লিপ্ত হয়। এর জের ধরে তারা প্রায় আমাদের ঘর বাড়ি ভাংচুর করে তাড়িয়ে দেওয়ার হুমকি প্রদর্শন করতো। এবিষয়ে সাতক্ষীরা দেওয়ানী আদালতে একটি মামলা চলমার রয়েছে। কিন্তু উল্লেখিত দখলদার বাহিনীর আইন ও আদালতের তোয়াক্কা না করে গত গত ২৫ মে স্থানীয় ইউপি মেম্বর অর্থলোভী গোলাম মোস্তফার নেতৃত্বে তপন মন্ডল, রাজকুমার মন্ডল, মৃত তারাপদ মন্ডলের ছেলে ইন্দ্রজিত মন্ডল, হাজরা মন্ডলের ছেলে সুকুমার মন্ডল, রাধাপদ মন্ডলের ছেলে সুজিত মন্ডল, সনজিৎ মন্ডল, রণজিৎ মন্ডলের ছেলে বাসুদেব মন্ডল, সুকুমার মন্ডলের ছেলে সুজন মন্ডল, শান্তি রাম মন্ডলের ছেলে কিনারাম মন্ডল, ইন্দ্রজিত মন্ডলের ছেলে শুভজিত মন্ডলসহ তাদের ১৫/২০জন ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী লোহার রড, শাবল, কোদাল, হাতুড়ি ও বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে আমাদের বাড়িতে হামলা চালায়। এসময় বাড়িতে কোন পুরুষ মানুষ না থাকার সুযোগে আমাদের এনজিও কর্তৃক নির্মিত দুটি ঘর ও আমাদের কষ্টের টাকায় নির্মিত একটিসহ মোট ৩টি ঘর ভাংচুর করে গুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেয়। আমার স্ত্রী নমিতা, বৌদী কালীদাসী ও ছোট ভাইয়ের স্ত্রী অঞ্জু মন্ডল প্রতিবাদ করতে গেলে এলোপাতাড়ি মারপিট গুরুতর ফোলাজখম করে। সে সময় আমাদের ঘরে থাকা নগদ আড়াই লক্ষ টাকা, ৬ ভরি স্বর্ণের গহনা লুটপাট করে এবং বাড়িতে থাকা টিউবওয়েল, গাছপালা, বিদ্যুৎ সংযোগ প্রায় ২ লক্ষাধিক টাকার মালামালা নষ্ট করে। আমরা পেশায় জেলে। সারাদিন কঠোর পরিশ্রম করে জীবন জীবিকা নির্বাহ করি। বহু কষ্টে তীল তীল করে আমাদের সারাজীবনের জমানো সম্পদগুলো এক মুহুর্তে ওই বাহিনী নষ্ট করে দিলো। এই তীব্র গরমের মধ্যে আমরা বর্তমানে খোলা আকাশের নীচে বসবাস করছি। এরপরও তারা আমাদের ওই সম্পত্তি থেকে উচ্ছেদের জন্য পায়তারা অব্যাহত রেখেছে। তারা প্রকাশ্যে হুমকি প্রদর্শন করে বলছে যে কোন সময় আমাদের পৈত্রিক সম্পত্তি দখল করে নিবে, প্রয়োজনে আমাদের খুন জখম করবে। মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি করবে। আমরা অসহায় নিরীহ সংখ্যালঘু সম্প্রদায়ের লোক হিসেবে ওই দখলদারদের হাত থেকে নিজেদের পৈত্রিক সম্পত্তির রক্ষার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

Leave a Reply