ঢাকাMonday , 27 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ধূপদগ্ধ ক্ষুধা ছন্দের কবিতা : পঞ্চানন মল্লিক

admin ঢাকা
আপডেট: 27 May 2019, 22:46

তুমি কি দুঃখি ছিলে নজরুল?
এসেছিলে পৃথিবীর ওলান ফেঁটে
যেখানে সৃষ্টি হয় দুঃখরূপ সরোবর।
সমুদ্র প্রসব করে ক্ষুধার্ত ডিঙি যান
ফুলের মৌনতা ঢুকে যায় অলির মগজে
অথচ আড়ালে ভাঙে বিশ্বাসের খেলা ঘর।
তবুও পাখিরা গান ঢেলে দেয়
নৃত্যরত পাথরের ঠোঁটে,
পারদে পারদ ঘষে ভিজে যায়
দুঃখের লোনাজল সময়।
আর তোমার কলম ছিড়ে বেরিয়ে আসে
ধুপ দগ্ধ ক্ষুধা ছন্দের কবিতা।
অথচ ফুলের জলসায় চিরকাল
নিরবে নেচে গেল তোমার সব অভিমান।
তুমি কি দুঃখি ছিলে নজরুল
জীবনের অবরুদ্ধ ধুলায়?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *