ঢাকাMonday , 27 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সদর উপজেলা প্রতিবন্ধী স্বাস্থ্য কমিটির সভা

admin ঢাকা
আপডেট: 27 May 2019, 22:35

ডেস্ক রিপোর্ট: প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একীভূত স্বাস্থ্য ও পুনর্বাসন সেবা সম্প্রসারণ প্রকল্পের ফেজ-২ এর আওতায় উপজেলা প্রতিবন্ধী স্বাস্থ্য কমিটির ষান্মসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ মে) সকাল ১০টায় সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হোসেন।
প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মেডিকেল অফিসার ডা. সাইফুল্লাহ আল কাফি ও প্রতিবন্ধী স্কুলের অধ্যক্ষ এম রফিকুল ইসলাম।
ডিআরআরএ’র সহযোগিতায় অনুষ্ঠিত সভা পরিচালনা করেন ডিআরআরএ’র জেলা ম্যানেজার আবুল হোসেন। সহযোগিতায় ছিলেন, প্রোগ্রাম মোবিলাইজার নুরুল হুদা। সভায় প্রতিবন্ধী ব্যক্তিদের একীভূত স্বাস্থ্য ও পুনর্বাসন নিশ্চিত করণে আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *