ঢাকাMonday , 27 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

অপরিপক্ক আম পাড়ায় চাষীর জেল-জরিমানা

admin ঢাকা
আপডেট: 27 May 2019, 22:10

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় নিজ বাগানের কাঁচা আম পেড়ে দেশের বিভিন্ন পাঠানোর অভিযোগে জয়নাল আবেদীন (৫৫) নামে এক চাষীকে তিন দিনের বিনাশ্রম কারাদ- ও ২০০ টাকা জরিমানা, অনাদায়ে চারদিনের কারাদ- প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৭ মে) সাতক্ষীরা সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামে সদর সহকারী কমিশনার (ভূমি) রনি আলম নুর এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় দশ মণ কাঁচা আম্রপালি আম জব্দ করা হয়।
সদর উপজেলা কৃষি অফিসার আমজাদ হোসেন জানান, জয়নাল তার বাগান থেকে বিপুল পরিমাণ কাঁচা আম পেড়ে তা ঢাকাসহ বিভিন্ন স্থানে পাঠিয়েছেন। এ খবর পেয়ে তিনি সেখানে পৌছে তাকে আবারও কাঁচা আম পাড়তে দেখেন।
তিনি জানান, আম্রপালি জতের আম আগামী ৮ জুন থেকে পাড়ার কথা। তার আগেই এ আম পেড়ে তিনি প্রশাসনের সিদ্ধান্ত অমান্য করেছেন। পাশাপাশি কাঁচা আম বাজারজাত করে ক্রেতা সাধারণের সাথে প্রতারণা করেছেন। এই অভিযোগে ভ্রাম্যমাণ আদালত তাকে জেল-জরিমানা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *